নাথ, ধর হাত, চল সাথ, চিরসাথি হে! ভ্রান্তচিত শ্রান্তপদ, ঘিরিল দুখরাতি হে! শ্রমজ-জল-বিন্দু ঝরে, ব্যথিত এ ললাটে হে ছিন্ন-রুধিরাক্ত পদ, কণ্টকিত বাটে হে! ক্ষীণ হ’ল দৃষ্টি, অতিতীব্র তনুবেদনা; ক্ষণে তোমারে পড়িছে মনে, ক্ষণে রহিত চেতনা! ভগ্নহৃদে, কম্প্রবুকে পড়িয়া পথপাশে গো; দূর হ’তে তীব্র পরিহাসে কেও হাসে গো! ক্ষেমময়! প্রেমময়! তার নিরুপায়ে হে; মরণদুখহরণ! চিরশরণ দেহ পায়ে হে। কীর্ত্তনের সুর—ঝাঁপতাল।