ভারতকাব্যনিকুঞ্জে,— জাগ সুমঙ্গলময়ি মা! মুঞ্জরি’ তরু, পিক গাহি’, করুক প্রচারিত মহিমা। তুলে’ লহ নীরব বীণা, গীত-হীনা; অতি দীনা— হের, ভারত চির-দুখ-শয়ন-বিলীনা; নীতি-ধর্ম্ম-ময় দীপক মন্দ্রে, জীবিত কর সঞ্জীবনমন্ত্রে, জাগিবে রাতুল-চরণ-তলে,— যত, লুপ্ত পুরাতন গরিমা। ভৈরবী—কাওয়ালি।