বিজ্ঞ দার্শনিক এক আইল নগরে, ছুটিল নগরবাসী জ্ঞান-লাভতরে; সুন্দর-গম্ভীর-মূর্ত্তি, শান্ত-দরশন, হেরি’ সবে ভক্তি ভরে বন্দিল চরণ। সবে কহে, “শুনি, তুমি জ্ঞানী অতিশয়, দু’একটি তত্ত্ব-কথা কহ মহাশয়।” দার্শনিক বলে, “ভাই, কেন বল জ্ঞানী? ‘কিছু যে জানিনা,’ আমি এইমাত্র জানি।”