প্রাণের আবেগে এসেছি ছুটিয়া ছাড়িয়া ঘর; এসেছি খুঁজিতে অনল-সমাধি চিতার ‘পর। অসহ জীবন জীবন যাতনা সহেনা আর; মুক্ত করিতে এসেছি, আমার জীবন ভার। সেই ত মরণ মধুর—মধুর— বঁধুর সনে; পুরিবে কি সাধ? থাকে যদি আহা বিধির মনে! এই, এই শেষ;— সকলি দেখেছি, সানুর তলে এখনি মিশিবে শরীরে শরীর, হেম-অনলে। উচ্চ এ গিরি;— এখনি পড়িব চিতার মাঝে, চল প্রিয়তম যাই সুরপুরে দেবতা-সাজে! আমি? আমি রব তোমারে ছাড়িয়া ধরণী মাঝে? গেছে উৎসব; উৎসব-দীপ আর কি সাজে? যুরিপিডিস।