মহাবীর শিখ এক পথ বহি’ যায়, পথ-পার্শ্বে কুষ্ঠরোগী পড়িয়া ধরায়; বেদনায় হতভাগ্য করিছে চীৎকার, ক্ষত স্থান বহি’ তার পড়ে রক্তধার। দেখিয়া বীরের মনে দয়া উপজিল, শিরস্ত্রাণ খুলি’ তার ক্ষত বাঁধি’ দিল; শিরস্ত্রাণ কহে, “মাথে ছিলাম নগণ্য, কুষ্ঠীর চরণে প’ড়ে হইলাম ধন্য।”