এ সংসার, মায়াজাল করিয়া বিস্তার, সাধুর ঘটা’তে চায় চিত্তের বিকার; সাধু কিন্তু নাহি ভোলে সংসার মায়ায়, প্রকৃত পুণ্যের পথে সোজা চ’লে যায়। মরু যথা, মরীচিকা-মায়া বিস্তারিয়া, দিতে চায় উষ্ট্রের বিভ্রম জন্মাইয়া; উষ্ট্র কিন্তু সে মায়ায় ভোলে না কখন, প্রকৃত জলের দিকে করে সে গমন।