জয় নিখিল-সৃজনলয়কারী, নিরাময়! জয় এক জয় অনেক, অসীম-মহিমময়! জয় সূক্ষ্ম, স্থূল, জয় অন্ত, মূল, জয় ন্যায়নিয়মি, কৃত-কলুষ-কৃপাময়! জয় হে ভয়ঙ্কর! জয় পরমসুন্দর! জয় ভক্ত-হৃদয়-পরিপ্লাবি-সুষমাময়! জয় হৃদয়রঞ্জন! জয় বিপদভঞ্জন! জয় পাপহরণ! চিরশরণ! করুণাময়! নট বেহাগ—ঝাঁপতাল।