আর কি ভাবিস্ মাঝি ব’সে? এই বাতাসে পা’ল তু’লে দিয়ে, হা’ল ধরে থাক্ ক’সে। এই হাওয়া প’ড়ে গে’লে, স্রোতে যে ভাই নেবে ঠে’লে, কুল পাবিনে, ভে’সে যাবি, মরবি রে মনের আপ‍্শোসে। মিছে বকিস্ আনাড়ি, এই বেলা ধররে পাড়ি, “পাঁচপীর বদর” ব’লে, পূরো মনের খোসে; এমন বাতাস আর ব’বেনা, পারে যাওয়া আর হবেনা, মরণ-সিন্ধু মাঝে গিয়ে, পড়‍বিরে নিজ কর্ম্ম-দোষে। বাউলের সুর—গড় খেমটা।