Satyendranath Dutta

Classic poet · Public-domain works
সত্যেন্দ্রনাথ দত্ত (১৮৮২–১৯২২) · Satyendranath Dutta ছন্দের যাদুকর — বাংলা ছন্দে অসামান্য বৈচিত্র্য এনেছেন। "বেণু ও বীণা", "কুহু ও কেকা" প্রভৃতি কাব্য এবং অনুবাদ কবিতার জন্য স্মরণীয়।
497Posts
0Followers 0Following
81Views
0Reactions
0Gifts received
Poetry

সাযুজ্য-সাধনা

মনোমন্দির প্রাণেশের লাগি’ কর সম্মার্জন, তাহার বাসের যোগ্য করিতে কর ওগো প্রাণপণ; আপনার কাছে বিদায় লও গো দেরি করিয়ো না আর, তুমি-হীন ওই তোমারি ভিতরে ফুটিবে মহিমা তাঁর। মামুদ্‌ শবিস্তারী।

1 month ago · 1 min read 1 0 0
Poetry

কামনা

কাছে কাছে সদা রহিব তোমার এই শুধু মোর সাধ, তোমার নিকটে বসিতে পাইব,–-এই মহা আহলাদ! সারাদিনমান নয়ন ভরিয়া রহিবে মূরতি তব, নিশার আঁধারে চরণ দু’খানি মাথায় তুলিয়া ল’ব। গহন ছায়ায় শয়ন বিছায়ে, ও রাঙা অধর হ’তে মুহুর্মুহু মধ...

1 month ago · 1 min read 1 0 0
Poetry

পূজার পুষ্প

হাত দিয়া তুলিব না, পরশে দূষিত হ’বে ফুল, থাক তারা আলো করি’ তৃণ লতা বনতরুকুল; সহজ শুচিতা সহ আমি দিনু সর্ব্ব পুষ্পদলে, অতীত ও অনাগত বুদ্ধদের চরণকমলে। রাণী কোমিয়ু।

1 month ago · 1 min read 1 0 0
Poetry

রহস্যময়

তোমার আলোকে সৃষ্টি দেখেছি, তোমারেই শুধু দেখিনি কভু, অন্তরযামী গোপনে কোথায় লুকায়ে রয়েছ, হে মোর প্রভু! দ্যুলোক দুলিছে আলোকে তোমার, দুলিছে দুলিছে তপনশশী, রসের ফোয়ারা হয়ে মাতোয়ারা নির্ঝর ধারা পড়িছে খসি’! পবনের মত তুমি...

1 month ago · 1 min read 1 0 0
Poetry

প্রার্থনা (কাফ্রি জাতি)

প্রার্থনা হে প্রভু! আমার চরণ ক্লান্ত এই পথখানি এসে; ব্যথিত পান্থ করহে শান্ত, পরাণ জুড়াও হেসে। কম্পিত পদে ফিরেছি যে পথে সেথাই কাঁটার বন; তীর্থ সুদূর যাত্রী বিধুর, ব্যবধান ত্রিভুবন। সন্তাপহর! তোমার অজর প্রেমের নিঝর পানে ন...

1 month ago · 1 min read 1 0 0
Poetry

প্রার্থনা (নাভাহো জাতি)

প্রার্থনা (নাভাহো) অনন্ত-যৌবন, প্রভু, আকাশের রাজা! পূজা লও, রাখ মোর দেহ মন তাজা; চিরদিন রেখ’ মোরে সবল সুন্দর, সৌন্দর্য্যে পূর্ণতা যেন পায় চরাচর।

1 month ago · 1 min read 1 0 0
Poetry

প্রার্থনা (দ্রাবিড়)

প্রার্থনা (দ্রাবিড়) কিসে শুভ কিসে অশুভ আমার কিছুই বুঝিনে প্রভু! প্রার্থনা করি তবু! তুমি সব জানো, এইটুকু জেনে আছি আমি আশা ধরি, তাই প্রার্থনা করি; যাহা দিতে চাও তাই শুধু দাও,—তাতেই আমার শুভ, এ কথা জেনেছি ধ্রুব, তোমার অর্থ...

1 month ago · 1 min read 1 0 0
Poetry

প্রার্থনা (আস্তেক জাতি)

প্রার্থনা (মেক্সিকোর আস্তেক জাতি) তুমি মাঝে মাঝে দণ্ড যা’ দাও দয়াময় প্রভু মোর, তাহে নিঃশেষে হয় যেন নাশ মম ভ্রান্তির ঘোর।

1 month ago · 1 min read 1 0 0
Poetry

প্রার্থনা (সিউস্‌ জাতি)

প্রার্থনা (সিউস্ জাতি) হে দেবী পৃথিবী, ওগো পিতামহী দেহ আয়ু, দেহ বল; বুননা ঘোড়া যেন ধরিতে পারি গো মারিতে শক্রদল। শান্তির দিনে অন্তরে যেন কখনো না পশে রোষ, নিজ গোত্রের ’পরে যেন কভু হয় নাকে। আক্রোশ।

1 month ago · 1 min read 1 0 0
Poetry

প্রার্থনা (মেক্সিকো)

প্রার্থনা (মেক্সিকো) মনসা কাঁটার শুভ সুমনস্‌। আমারে কর গো বুড়া, কুহকের জাল ছিন্ন কর গো। মায়াবীর মায়া গুঁড়া; তেমন বয়স পাই যেন, যাহে লাঠি হয় সম্বল, আমার আরতি গ্রহণ কর গো নিশীথের শতদল!

1 month ago · 1 min read 1 0 0
Poetry

ঋণী ঠাকুর

নারায়ণ দেউলিয়া এইবার! লক্ষ লোকের কাছে ঋণী প্রভুটি আমার! প্রভাত হলে দেউল ঘিরে জগৎ ফুকারে,— ‘আমার নিধি দাও হে ঠাকুর ফিরিয়ে আমারে'; তখন মায়ায় হন্ অমনি পাষাণ অবতার। মরমপাতে খত লিখেছ,—আছে নাম সহি, চরণ বাঁধা রেখে গেছ,—মাথ...

1 month ago · 1 min read 1 0 0
Poetry

সাধু

অন্তর নিরমল, বচন রসাল, থাক আর নাই থাক তুলসীর মাল; সংযম-নিয়মিত বিমল চরিত চিত, থাক আর নাই থাক শিরে জটাজাল; কামনা কামের ফাঁস যে জন করেছে নাশ, ছাই মাখা হ’ক কিবা না হ’ক কপাল; অন্ধ যে পরধনে, বধির যে কুবচনে, তুকা জানে সেই সাধু...

1 month ago · 1 min read 1 0 0