নারায়ণ দেউলিয়া এইবার! লক্ষ লোকের কাছে ঋণী প্রভুটি আমার! প্রভাত হলে দেউল ঘিরে জগৎ ফুকারে,— ‘আমার নিধি দাও হে ঠাকুর ফিরিয়ে আমারে'; তখন মায়ায় হন্ অমনি পাষাণ অবতার। মরমপাতে খত লিখেছ,—আছে নাম সহি, চরণ বাঁধা রেখে গেছ,—মাথায় তাই বহি; এখন ফাঁকি দিবে কি তাই কও না কথা আর? তুকা বেনে মহাজন আজ ঠাকুর দেনাদার। তুকারাম।