অন্তর নিরমল, বচন রসাল, থাক আর নাই থাক তুলসীর মাল; সংযম-নিয়মিত বিমল চরিত চিত, থাক আর নাই থাক শিরে জটাজাল; কামনা কামের ফাঁস যে জন করেছে নাশ, ছাই মাখা হ’ক কিবা না হ’ক কপাল; অন্ধ যে পরধনে, বধির যে কুবচনে, তুকা জানে সেই সাধু বাকী জঞ্জাল। তুকারাম।