প্রার্থনা হে প্রভু! আমার চরণ ক্লান্ত এই পথখানি এসে; ব্যথিত পান্থ করহে শান্ত, পরাণ জুড়াও হেসে। কম্পিত পদে ফিরেছি যে পথে সেথাই কাঁটার বন; তীর্থ সুদূর যাত্রী বিধুর, ব্যবধান ত্রিভুবন। সন্তাপহর! তোমার অজর প্রেমের নিঝর পানে নিয়ে যাও প্রভু! বড় ব্যথা বুকে, পরশ বুলাও প্রাণে। নিগ্রো ডান্‌বার।