প্রার্থনা (দ্রাবিড়) কিসে শুভ কিসে অশুভ আমার কিছুই বুঝিনে প্রভু! প্রার্থনা করি তবু! তুমি সব জানো, এইটুকু জেনে আছি আমি আশা ধরি, তাই প্রার্থনা করি; যাহা দিতে চাও তাই শুধু দাও,—তাতেই আমার শুভ, এ কথা জেনেছি ধ্রুব, তোমার অর্থে সার্থক কর মোর প্রার্থনাচয়, প্রভু! মঙ্গলময়!