মনোমন্দির প্রাণেশের লাগি’ কর সম্মার্জন, তাহার বাসের যোগ্য করিতে কর ওগো প্রাণপণ; আপনার কাছে বিদায় লও গো দেরি করিয়ো না আর, তুমি-হীন ওই তোমারি ভিতরে ফুটিবে মহিমা তাঁর। মামুদ্‌ শবিস্তারী।