কাছে কাছে সদা রহিব তোমার এই শুধু মোর সাধ, তোমার নিকটে বসিতে পাইব,–-এই মহা আহলাদ! সারাদিনমান নয়ন ভরিয়া রহিবে মূরতি তব, নিশার আঁধারে চরণ দু’খানি মাথায় তুলিয়া ল’ব। গহন ছায়ায় শয়ন বিছায়ে, ও রাঙা অধর হ’তে মুহুর্মুহু মধু পান করিব হে ভাসিব সুধার স্রোতে! বিক্ষ ত হিয়া যাবে জুড়াইয়া স্নিগ্ধ প্রলেপে ভিজে, এর বেশী সুখ চাহি না গো আমি ভাবিতে পারি না নিজে। ঊষর এ মোর মন-মরুভূমি, তৃষায় চেতনা-হারা, নব প্রাণ দানি’ কবে উছলিবে তোমার স্নেহের ধারা? জামি।