সম্পদের কোলে বসাইয়ে, হরি, সুখ দিয়ে এ পরীক্ষে! (আমি) সুখের মাঝে তোমায় ভুলে থাকি, (অমনি) দুখ দিয়ে দাও শিক্ষে। মত্ত হ’য়ে সদা পুত্র-পরিবারে, ধন-রত্ন-মণি-মাণিক্যে, (আমি) ধুয়ে মু’ছে ফেলি তোমার নামগন্ধ, ম’জে তার চাক্‌চিক্যো। নিলাজ হৃদয় ভেঙ্গে সব লও, দুখ দিয়ে দাও দীক্ষে; (আমার) বাধা গুলো নিয়ে, অভয় চরণ, (আর) ভিক্ষার ঝুলি, দাও ভিক্ষে। ভায়রোঁ—একতালা।