কার কোলে ধরা লভে পরিণতি? (সেই) অপার কারণসিন্ধু। কার জ্যোতিঃ-কণা ব্রহ্মাণ্ড উজলে? (সেই) চিরনির্ম্মল ইন্দু। কার পানে ছোটে রবি-শশি-তারা? নাহি পথ ভ্রান্তি, স্থির আঁখিতারা? ভ্রমে মেঘ বায়ু হ’য়ে আত্মহারা? (সে) সচ্চিদানন্দবিন্দু। কার নাম স্মরি’ দুখে পাই শান্তি? বিপদে পাই অভয়, মোহে যায় ভ্রান্তি? কার মুখকান্তি, হরে ভব-শ্রান্তি? (সেই) নিখিল-পরমবন্ধু। গৌরী—একতালা।