আঘাতসংঘাত-মাঝে দাঁড়াইনু আসি
আঘাতসংঘাত-মাঝে দাঁড়াইনু আসি। অঙ্গদ কুণ্ডল কী অলংকাররাশি খুলিয়া ফেলেছি দূরে। দাও হস্তে তুলি নিজহাতে তোমার অমোঘ শরগুলি, তোমার অক্ষয় তূণ। অস্ত্রে দীক্ষা দেহো, বর্ণগুরু। তোমার প্রবল পিতৃস্নেহ ধ্বনিয়া উঠুক আজি কঠিন আদেশে।...