গুরুবাক্য শিরে ধর, সজ্জনের সঙ্গ কর, সদালাপে কাল হর, অবশ্য কুশল হবে। নিজ ধর্ম্মে মতি রে’খ, সাধুর জীবন দেখ, সে জীবনী পড়ে শেখ, তোমারেও সাধু কবে। বিষধর সর্পসম কুসঙ্গ বর্জ্জন করি, পুণ্য রিপু প্রবঞ্চনা পরপীড়া পরিহরি; বিধাতার প্রেম বলে, বিশ্বপ্রেমে যাও গ’লে, বাধা বিঘ্ন পদে দ’লে “জয় জগদীশ” রবে। অচলা ভকতি রে’খ জনক জননী পদে; পিতামাতা ধ্রুবতারা কুটিল জীবনপথে; ভাই বোনে ভাল বেসো, দুখে কেঁদো, সুখে হেসো, ভুলনা বিভুর পদ ধরণীর কলরবে। সমাপ্ত।