কাঁটায় তুলে তৌল্‌ করে মহাজনের মাল, নিখ্‌তি ক’রে সোনার ওজন জানে; ব্যাভারে পাপ ঢুকলে পরে, দেখছি চিরকাল, আইন বহির নিরিখ্, লোকে মানে। কিন্তু তোরা জানিস, কিগো? বল্‌তে পারিস্‌ মোরে? পেয়ে কোলে প্রথম ছেলে (ম’রে আবার বেঁচে) মা-হওয়ায় যে নূতন সুখে মায়ের পরাণ ভরে,— সে ধন ওজন করার নিরিখ্‌ নিখ্‌তি কোথায় আছে? ক্যাপ্‌লন্‌।