(তামিল ছড়া) আহা, আহা ‘আ-ঈ’! আহা মরে যাই, কচি আঙুল ঘুরুণি, বাছ, পরাণ জুড়ুনি, কে বেড়াবে হামা দিয়ে, কে বেড়াবে দাওয়ায়, কে খেল্‌বে ধুলো নিয়ে ছাঁচতলাটির ছাওয়ায়! আহা আহা ‘আ-ঈ’ ঘুম ভেঙেছে, মায়ি! মুক্তো ঘেরা টোপর মাথায় কে দেয় রে হামা? চুমু দিয়ে জাগিয়ে দিলেন মায়ের ভাই মামা। আহা, আহা ‘আ-ঈ’ আহা মরে যাই, কিছু ভাল লাগছে নাকো দুধটি এখন চাই। রাঙা পলার মালা গলায়, গায়ে জরির জামা, দুধ খাওয়াতে জাগিয়ে দিলেন মায়ের ভাই মামা। আহা, আহা ‘আ-ঈ’ একটি চুমু খাই, থোকায় কোলে ক’রে মোরা নেচে নেচে যাই; দুধটি থেয়ে কল্‌কলাবি,— ‘বকুম্‌ বকুম্’ বোল্‌; বড় আমোদ হয়রে তোমার পেলে মামার কোল।