কমল, গোলাপ আন ভরিয়া অঞ্জলি, আন বেলা, ফুল্লযূথী ছড়াও পবনে; আমার ব্যথায় যা’রা ব্যথা পেলে মনে,— এস আজ! আনন্দের অংশী হ’তে বলি। আন গো অরুণ ফুল, আন শুভ্র কলি, যে ফুল সাজিবে ভাল এ আনন্দ দিনে; সুগন্ধ সলিল-ধারা ঢাল গো ভবনে, আমার ভাবের সাথে মিলে এ সকলি। শান্ত সে বিপক্ষ মোর, করেছে মার্জ্জনা, শান্তি এবে, চাহে না সে মরণ আমার; দয়া মাত্র গর্ব্ব তার,—নহে নহে ঘৃণা; আশ্চর্য্য হ’য়োনা তবে উৎসাহে আমার; এত সুখে—এ আনন্দে—ক্ষীণ মনোবীণা— নহে ছিন্ন তন্ত্রী!—এই বিস্ময় অপার! বোয়ার্দ্দো।