প্রেম রাখিল মাথাটি তা’র কাঁটায় ভরা গোলাপ শেষে;— ঠোঁট দু’টি তার শুকিয়ে এল, আঁখির পাতা উঠ্‌ল ভিজে। সঙ্গীহারা শিথানে তা’র ভয় ভাবনা রইল ঘিরে; তিলে তিলে পোহায় নিশি, ঊষায় ধরা হাসে ফিরে; ঊষার সাথে হরষ এসে চুমিল সেই মুখটি ধীরে, ভয় ভাবনা গেলেন সরে ছিলেন যাঁরা শিথান ঘিরে! আঁখিতে তা’র ফুট্‌ল আলো, ঠোঁটে ঊষার হাসি-রাশি; নিশায় বিষাদ রাজ্য করুক্ ঊষা ফিরে আন্‌বে হাসি! সুইন্‌বার্ণ