যৌবন আমি ভালবাসিতাম সুখাবেশে সুমধুর, হউক ক্ষুদ্র তবু সে পাত্র প্রেমে শুধু পরিপূর! হ’লাম সেয়ানা হ’ল বিবেচনা, গেল নাবালক নাম, আমার বুদ্ধি কহিল আমারে,- “ভালবেসো অবিরাম।” তার পর চলি’ গেল যৌবন, উড়িয়া পলাল সুখ; তবু ভাল আজো আছে যে জাগিয়া মনে আনন্দটুক্; সে শুধু এখনো ভালবাসি ব’লে,- খুসী আছি ভালবেসে প্রেমের অভাব পূরাইতে কিছু নাই মানুষের দেশে। মাদাম দুদেতোৎ।