এস এস কাছে, দূরে কি গো সাজে, বিছায়ে রেখেছি হৃদয়-আসন! চরণের ধুলি, দেহ মাথে তুলি’, আজি অভাগীর কি সুখ-মরণ; এস প্রাণ সাথী, আজি শেষ রাতি, ভাল ক’রে আজি করি দরশন! জীবন-নাথ! পূরিল সাধ, ভুলেছি যত অনাদর অযতন; পদে মাথা রাখি’, পদধূলি মাখি’, সফল জনম আজি, সফল মরণ! লাউনি-ঝাঁপতাল।