পরশ লালসে, অবশ আলসে, ঢলিয়া পড়িত আমারি অঙ্গে। মিছে ভালবাসা, শুধু যাওয়া-আসা; রূপমোহ গেছে রূপেরি সঙ্গে। সে মধু-আদর, এই অযতন, সে সুখ-স্বরগ, আজি এ পতন, মনে হয়, সখি, সকলি স্বপন, কে বাঁচে এমন ভরসা-ভঙ্গে? চন্দন, সখি, হ’ল বিষতরু, নন্দন-বন হ’ল ঘোর মরু, উদাস-নয়নে, বিরহশয়নে, ভাসিতেছি আঁখি-নীর-তরঙ্গে। বেহাগ-একতালা।