কতবার ভেবেছি গো, ভগবান নিজ করুণায়, নিভৃতে সৌন্দর্য্য তব দেখাইয়া দিবেন আমায়; আজিকে আপনা হ’তে তুমি মোরে দিলে দরশন! অনেক দিনের সাধ-হৃদয়ের-করিলে পূরণ। চক্ষে দেখিতেছি তোমা, কণ্ঠস্বর শুনিতেছি কানে, হে সুন্দরী! কহ কথা, আরবার চাহ মোর পানে; মুগ্ধ এ শ্রবণে তুমি বল যাহা বলিবার আছে, অন্তরের অভিলাষ অসঙ্কোচে কহ মোর কাছে। ফর্দ্দূসী।