লেখনী বলিছে, দুখে ডাকি’ ছুরিকারে, “কি দোষ করেছি? তুমি কাট যে আমারে? সহজে দুর্ব্বল আমি তব তুলনায়, সবল দুর্ব্বলে মারে, শোভা নাহি পায়।” ছুরী হে’সে কহে, “ভাই, এ কেমন ভ্রম? জীবের মঙ্গল হেতু তোমার জনম; কার্য্য-উপযোগী করি, কাটিয়া তোমায়, নতুবা জীবন তব বিফলে যে যায়।”