ভাবনার ভারে ওগো প্রিয়তম হ’য়েছি কুঁজা, তব প্রেমময় পরশে আমায় কর হে সোজা। ওই হাতখানি রাখিলে মাথায় জুড়ায় মাথা, নিখিল-ভরণ করুণ ও কর, জেনেছি ধাতা! ছায়া দান করি’ হে প্রভু সে ছায়া নিয়োনা হরি’ ব্যথিত,—ব্যথিত,—ব্যথিত আমি হে কাঁদিয়া মরি। নয়নে ছলিয়া নয়নের ঘুম গিয়েছে চলি’, তোমার শপথ তব আশাপথ চাহি কেবলি। রুমি।