নির্ভীক্, স্বাধীন-চেতা, এক চিত্রকর, আঁকিল শ্মশান-ভূমি, অতি ভয়ঙ্কর; একটী কপাল, আর অস্থি এক খানি, এক স্থানে দেখায়েছে, তুলি দিয়া টানি’; হেরিয়া দেশের রাজা বলে, “চমৎকার! কিন্তু এটা কার অস্থি? কপাল বা কার?” চিত্রকর বলে, “অস্থি মম কুক্কুরের, কপাল, পিতার তব, হে মত্ত কুবের!”