দশবিঘা ভূঁয়ে ছিল আশি মণ ধান, সারা বৎসরের আশা, কৃষকের প্রাণ, খেয়ে গেছে প্রতিবাসী গোয়ালার গরু! ক্ষেতগুলি প’ড়ে আছে, শ্মশান, কি মরু! ক্ষেতের মালিক, আর গরুর মালিক, কেহই ছিল না বাড়ী; চাষা বলে “ঠিক্,— আহার পাইয়া পথে, পরম-সন্তোষ, গরুতো বোঝেনা কিছু, ওদের কি দোষ?”