যা হয়েছে, হচ্ছে যা’, আর যা’ হবে, সব জানিরে, আমার, প্রাণের মাঝে, তোর কথা নিয়ে, হ’চ্ছে কাণাকাণি রে। যেমন ক’রেই হোক্, আ’নব টাকা, লুট‍্’ব মজা, এই ছিল তোর রোখ্; তা’, সিঁদ দিয়ে, কি পকেট কে’টে, ক’রে রাহাজানি রে। বা’ড়‍্বে কিসে আয়, খস‍্ড়া-পাকা জমাখরচ হিসেব সেরেস্তায়; রোজ, সন্ধ্যে বেলা আধ‍্লা নিয়ে করিস্ টানাটানি রে। তোর কি কসুরে জেল? মাথার ঘাম, দুপায়ে ফে’লে, কেন ভাঙ্গিস্ তেল? তুই, সারাজীবন টে’নে মলি, পরের তেলের ঘানি রে। ঐ দেখ্ আস‍্ছে সে দিন, যেদিন কফের নাড়ী উঠ‍্বে জে’গে, বায়ু-পিত্ত ক্ষীণ; সেদিন কস্তুরীভৈরবে, হা’লে পাবে না আর পানি রে। ব’স‍বে ঘি’রে মা’গ্ ছেলে; ব’ল‍বে, “ব’লে যাও গো, কোন্ সিন্ধুকে কি রে’খে গে’লে;” শুন‍্বি ‘টাকা’, কাণে কেউ দেবেনা তারক-ব্রহ্মবাণী রে। বোধ হয়, বুঝ‍্তে পাচ্ছ বেশ,― যে, তোমার জন্যে তোয়ের হচ্ছে কেমন মজার দেশ! সেথা, চাইবিনা তুই যে’তে, তবু নিয়ে যাবে টানি’রে। বাউলের সুর―খেম‍্টা।