ওরে মন! তুই ছেড়ে চলে আয় প্রেম বিমুখের সঙ্গ;— কুমতি উদয় যার সাথে হয়,—হয়রে ভজন ভঙ্গ। কাকে কি করিবে কর্পূর থেয়ে? কুকুর গঙ্গা নেয়ে? গাধা কি করিবে অগুরু গন্ধে? মর্কট মালা ল’য়ে? নাহিক সুমতি, সাধু সঙ্গতি, বিষয়ে ডুবিয়া মরে; কহে সুরদাস কালো কম্বলে অন্য রং কি ধরে? সুরদাস।