জীবে প্রেম যাঁর চরম শিক্ষা আমি সে গুরুর শিখ্, মর্ম্মতলেরো মর্ম্ম যেজন জাগ্রত অনিমিখ্; অনুসন্ধান যে করেছে তাঁর সেই ত’ পেয়েছে ঠিক্! * * নিশ্বাস গুলি যে মালার গুটিসে কেমন জপ মালা! নিভৃতে আসিয়া করেছে আপনি অনাগত কাল আলা! নিশ্বাস-মণি-মালা কে দেখেছে!—মালার উজল জ্বালা! নানক।