৭৯ (অর্থ।) ভেবো না জনম তার এ ভবে কুক্ষণে, কমলিনী-রূপে যার ভাগ্য-সরোবরে না শোভেন মা কমলা সুবর্ণ কিরণে;— কিন্তু যে, কল্পনা-রূপ খনির ভিতরে কুড়ায়ে রতন-ব্রজ, সাজায় ভূষণে স্বভাষা, অঙ্গের শোভা বাড়ায়ে আদরে! কি লাভ সঞ্চয়ি, কহ, রজত কাঞ্চনে, ধনপ্রিয়? বাঁধা রমা চির কার ঘরে? তার ধন-অধিকারী হেন জন নহে, যে জন নির্ব্বংশ হলে বিস্মৃতি-আঁধারে ডুবে নাম, শিলা যথা তল-শূন্য দহে। তার ধন-অধিকারী নারে মরিবারে।— রসনা-যন্ত্রের তার যত দিন বহে ভাবের সঙ্গীত-ব্বনি, বাঁচে সে সংসারে॥