কাক ও শৃগালী একটি সন্দেশ চুরি করি, উড়িয়া বসিলা বৃক্ষোপরি, কাক, হৃষ্ট-মনে; সুখাদ্যের বাস পেয়ে, আইল শৃগালী ধেয়ে, দেখি কাকে কহে দুষ্টা মধুর বচনে;— “অপরূপ রূপ তব, মরি! তুমি কি গো ব্রজের শ্রীহরি,— গোপিনীর মনোবাঞ্ছা?—কহ গুণমণি! হে নব নীরদ-কান্তি, ঘুচাও দাসীর ভ্রান্তি, যুড়াও এ কান দুটি করি বেণু-ধ্বনি! পুণ্যবতী গোপ-বধূ অতি। তেঁই তীরে দিলা বিধি, তব সম রূপ-নিধি,— মোহ হে মদনে তুমি; কি ছার যুবতী? গাও গীত, গাও, সখে করি এ মিনতি! কুড়াইয়া কুসুম-রতনে, গাঁথি মালা সুচারু গাঁথনে, দোলাইয়া দিব তব {{দুষ্পাঠ্য|* * * *}} দাসীর সাধনে {{দুষ্পাঠ্য|* *}} বাজাও মধুর {{দুষ্পাঠ্য|* *}} বাস-বসে মাতি {{দুষ্পাঠ্য|* * * * *}} মজিল {{দুষ্পাঠ্য|* * *}} মুখ খুলি {{দুষ্পাঠ্য|* * *}} {{দুষ্পাঠ্য|* * *}} খে মু {{দুষ্পাঠ্য|* * *}} {{দুষ্পাঠ্য|* * *}} গীত আ {{দুষ্পাঠ্য|* * *}}