আমার প্রভুর নাম কীর্ত্তন কর মন্দিরে তাঁর, তাঁহারি প্রকাশ আকাশের তলে গাওহে বারম্বার। তাঁর সে বিশাল কীর্ত্তি-কাহিনী কর সবে কীর্ত্তন, তাঁহার অপার মহিমার কথা গাও হে অনুক্ষণ; তুরীতে ভেরীতে বীণা বাঁশরীতে গাও সবে তাঁরি নাম, কীর্ত্তন-সুখে নৃত্য করিয়া ফির হে অবিশ্রাম! বাজায়ে মুখর করতাল সবে গাও হে ভরিয়া প্রাণ, নিশ্বাস নিতে শিখেছ যে জন সেই কর নাম গান। রাজা দায়ুদ।