(মুণ্ডারি) কাকের ও কোলাহল চাইনে, . মুখর ঘটক দল চাইনে, মন যারে চায় আমি তারে শুধু চাই; ডগমগ চৌদোল চাইনে, জগঝম্পের বোল চাইনে, মন যারে চায় আমি তারে শুধু চাই। দুয়ারে আমের শাখা চাইনে, কপালে সিঁদূর আঁকা চাইনে, ভালবাসা যায় যারে তারে শুধু চাই।