হৃদয় সে হ’ল দর্পণ আপনার, অতল-গভীর, তরল-পরিষ্কার! জ্ঞান-বাপী-জলে সন্ধ্যা নামিল, হায়, একটি তারার দীপ্তি দুলিছে তায়। অকারণে আলো করিয়া প্রেতস্থান মশাল জ্বালিয়া হাসিতেছে শয়তান। এ এক গর্ব্ব! তৃপ্তি এ অপরূপ! জেনে শুনে ঘোলা ক’রে ভোলা জ্ঞান-কূপ! বদ্‌লেয়ার।