মনিহারা রক্ত আলো মিলিয়ে গেল ইতস্ততঃ ক’রে, মৌন চাঁদের সুষমাতে রাত্রি ওঠে ভ’রে! জান্‌লা খুলে বাদ্‌লা হাওয়া নিই গো মাথা পেতে, কালো চুলের লহর দোলে জ্যোৎস্না-তরঙ্গেতে! নিশার বায়ু নীল পদ্মের গোপন কথা বলে, টুপ্‌ টুপিয়ে শিশির পড়ে স্তব্ধ ঝাউয়ের তলে। ইচ্ছা করে—বাজাই বীণা;—শুবে কে তা’ আর? মৃতের জগৎ জাগায় এমন শক্তি আছে কার? এম্‌নি করে স্বপ্ন মিলায় উড়ো পাখীর সাথে! মনের মাঝে হারামণি পাই গো গভীর রাতে! মেং-হৌ-জান্।