জাতীয় সঙ্গীত। (হঙ্গেরি) দেশের দশের ডাক শোনো ওই, ওঠ, ওঠ, ম্যাগিয়ার! এই বেলা যদি পার ত পারিলে, নহিলে হ’ল না আর। মুক্ত হ’বে? না,—রহিবে অধীন? বুঝি চিনে লও পথ, ‘ম্যাগিরার আর র’বে না অধীন’ করিনু এই শপথ। আমরা সকলে করিনু শপথ ল’য়ে দেবতার নাম, আর রহিব না অধীন,—হে প্রভু! পুরাও মনস্কাম। পেটোফি।