জাতীয় সঙ্গীত। (মিশর) ওগো নীল-নদ-প্লাবিতা ধরণী! আমি ভালবাসি তোরে, ওই ভালবাসা ধর্ম্ম আমার,--আমার পুণ্য ওরে! হে মিশরভূমি! গরীয়সী তুমি, তুমি মহিমার ধাম, অযুত যুগের জননী এ দেহ তোমারেই সঁপিলাম। কত কীর্ত্তির শ্মশান তুমি গো, পুণ্য মিশরভূমি; তব সন্তানে যে করে পীড়ন তারেও গ্রাসিবে তুমি; মাকাশের তারা উপাড়িতে কভু সম্ভব যদি হয়, আমাদের আশা নির্ম্মূল করা সম্ভব তবু নয়। যুগের নিদ্রা করি’ পরিহার জেগেছি চলিতে আগে, বিধির দত্ত মোদের স্বত্ব পুরোভাগে ওই জাগে; অতীতে স্মরণ কর দেশবাসী; ভুলো না ভবিষ্যৎ, মোদের সহায় ধর্ম্ম আছেন উজলি’ মোদের পথ।