প্রথমেতে কীটের চুম্বন! চুম’ মোরে,—যেন তুমি পার না বুঝিতে কোনো মতে,—কোন্ ভাবে আজি রজনীতে,— ফুল যা’রে বল তুমি,—এ মোর আনন— শতদল—গুটায়েছে পাপ্‌ড়িগুলি তা’র; চুম্বন-পরশ দাও সর্ব্বত্র তাহার! ফুটিব পরশ চিনি’ অমনি তখন! ভ্রমরের চুম্বন এবার! চুম’ মোরে,—যেন তুমি পশেছ অন্তরে হর্ষভরে,—একদিন দিবা দ্বিপ্রহরে; উড়াতে না পারে হায় সে দাবী ত’ আর মুকুল সাহস ক’রে;—সব পর হাত; তাই শেষে, শ্লথ-দল পুষ্প সম, নাথ! এ ফুলে পাড়াই ঘুম বাহুতে তোমার! রবার্ট্ ব্রাউনিং।