নমো নমো নমো জননি বঙ্গ! উত্তরে ঐ অভ্রভেদী, অতুল, বিপুল, গিরি অলঙ্ঘ্য! দক্ষিণে সুবিশাল জলধি, চুম্বে চরণ-তল নিরবধি, মধ্যে পূত-জাহ্নবী-জল- -ধৌত শ্যাম-ক্ষেত্র-সঙ্ঘ। বনে বনে ছুটে ফুল-পরিমল, প্রতি সরোবরে লক্ষ কমল, অমৃতবারি সিঞ্চে, কোটি তটিনী, মত্ত, খর-তরঙ্গ; কোটি কুঞ্জে মধুপ গুঞ্জে, নব কিশলয় পুঞ্জে পুঞ্জে, ফল-ভর-নত শাখি-বৃন্দে নিত্য শোভিত অমল অঙ্গ সুরট মল্লার—একতালা।