বন্দীর প্রার্থনা ৷ বন্দী মোরা,—মোরা ভাগ্যহীন; ভগবান! দাও হে সুদিন। কর প্রভু শৃঙ্খল মোচন,— দূর কর অধর্ম্মাচরণ; ল’য়ে চল ঊষার মন্দিরে, স্নিগ্ধ শান্ত স্বর্গনদী তীরে; ল’য়ে চল আনন্দের চির নিকেতনে, ল’য়ে চল শান্তি ধামে,—সান্ত্বনা ভুবনে, শোনো প্রভু মোদের প্রার্থনা, প্রভু মোরা হয়েছি ব্যাকুল; দুর্ভাগার—বন্দীর প্রার্থনা, দয়াময় হও অনুকূল! সিঙ্কিভিচ।