দেবতার মধ্যে এবে এ অধম দেশে আশাদেবী আছেন কেবল, অন্য সবে সুমেরুর স্বর্ণচূড়া বাহি’ গেছেন ত্যজিয়া ভূমণ্ডল। অন্তর্হিত ধর্ম্মদেব সত্যদেব সহ, শ্রী গিয়েছে ধী গিয়েছে চ’লে, এ ভীরুর দেশে শুধু ধর্ম্মভীরু নাহি, প্রতিজ্ঞা পালিতে এরা ভোলে। দৃশ্চরিত্র দুর্জ্জনেরে করিতে বরণ নারীদের দ্বিধা নাহি আর। পাত্র ধনী?—ধন করে কলঙ্কমোচন, কুৎসিতে সুন্দরে একাকার! কুবেরের যূপে বলি পড়ে জোড়া জোড়া লুব্ধ, নীচ, কুক্কুরী কুক্কুর, পুণ্যের প্রাচীন যুগ অতীতে বিলীন, হৃায় ধর্ম্ম হ’য়ে গেছে দূর। থিয়োগ্নিস্।