যেমন, তীব্র জ্যোতির আধার রবিরে, প্রভাতে তুলিয়া ধর;— আর, কিরণ ছটায় ভাসাইয়া দিয়া, এ ধরণী আলো কর; নিশার আঁধারে হইয়া আবৃত, লুকায় ধরায় বঞ্চনা, তানৃত, প্রভাতে তাদের নগ্নতা প্রকাশি, লাজে কর জড়সর; তেমনি, নিবিড় মোহের আঁধারে, আমার হৃদয় ডুবিয়া আছে; কত পাপ, কত দুরভিসন্ধি, আঁধারে লুকায়ে বাঁচে; দিব্য আলোক! প্রাণে এস, নাথ! হউক আমার মঙ্গল-প্রভাত;— তাদের লুকাবার স্থান, ভাঙ্গ, ভগবান, তারা, লাজে হোক্ মরমর। কীর্ত্তনের ভাঙ্গা সুর—গড় খেমটা