বিশ্বাস তোমার দণ্ড হে যাত্রী নির্ভীক! নিদ্বর্ন্দ্ব সে কমণ্ডলু! চলিয়াছ ঠিক বীরের মতন! কুটির নাহি ভয়; অবজ্ঞা বিদ্রূপ কিছু গ্রাহ্য নাহি হয়! আত্মার অপূর্ব্ব জ্যোতি অমল উজ্জ্বল স্মিতহাস্যে উদ্ভাসিছে ও নেত্র যুগল! তোমার নাহিক কাজ মোহান্তের বেশে, তোমারে যে প্রেমচ্ছদ দিয়েছেন হেসে সৰ্বসাক্ষী; জগতের শ্রেষ্ঠ পরিচ্ছদ; জয়! জয়! তুমি পেলে পরম সম্পদ! যাও হে, বিলাও নাম মানুষের হাটে, নামের মশাল জ্বালি’,—অন্ধকার কাটে যাহে সব; খ্যাতি তুমি কর না তো আশ, নক্ষত্র না চাহে দীপ,—সে যে স্বপ্রকাশ। সেন।