৯৮ * * * * প্রফুল্ল কমল যথা সুনির্ম্মল জলে আদিত্যের জ্যোতিঃ দিয়া আঁকে স্ব-মূরতি; প্রেমের সুবর্ণ রঙে, সুনেত্রা যুবতি, চিত্রেছ যে ছবি তুমি এ হৃদয়-স্থলে, মোছে তারে হেন কার আছে লো শকতি যত দিন ভ্রমি আমি এ ভব-মণ্ডলে?— সাগর-সঙ্গমে গঙ্গা করেন যেমতি চির-বাস, পরিমল কমলের দলে, সেই রূপে থাক তুমি! দূরে কি নিকটে, যেখানে যখন থাকি, ভজিব তোমারে; যেখানে যখন যাই, যেখানে যা ঘটে। প্রেমের প্রতিমা তুমি, আলোক আঁধারে! অধিষ্ঠান নিত্য তব স্মৃতি-সৃষ্ট মঠে,— সতত সঙ্গিনী মোর সংসার-মাঝারে।