নব-সপত্নী-সম্ভাষণ। চকাচকীর ডাকাডাকি নদীর চরে শোনা যায়, তুমি সতী! যোগ্য পতির, ভাগ্যবতী তুমি হায়। আন্ গো তুলে কুমুদমালা যেখানে পা’স্ ডাহিন বাঁয়, এই কুমারীর অন্বেষণে প্রভু মোদের ছিলেন, হায়। অন্বেষিয়া না পেয়ে তায় মৌনে...
প্রাণের আবেগে এসেছি ছুটিয়া ছাড়িয়া ঘর; এসেছি খুঁজিতে অনল-সমাধি চিতার ‘পর। অসহ জীবন জীবন যাতনা সহেনা আর; মুক্ত করিতে এসেছি, আমার জীবন ভার। সেই ত মরণ মধুর—মধুর— বঁধুর সনে; পুরিবে কি সাধ? থাকে যদি আহা বিধির মনে! এই, এই শে...
ওই গো আবার আকাশ ডাকে,— আকাশ ডাকে ওই! এমন সময় বাইরে থাকে?— ছুটিই বা তা’র কই? ওগো, তুমি ফিরে এস, ফিরে এস গো! তোমায় ঘরে দেখে আমি নির্ভাবনা হই। আবার আকাশ উঠছে ডেকে; কখন গেছে সেই; বাড়্ছে বাতাস থেকে থেকে, ফিরতে কি তা’র নেই...
বধূ। ছেলেবেলার কথা ভাবি যখন জ্বলে সাঁঝের দীপ; মনে পড়ে গাঙের ধারে তল্তা বাঁশের দীর্ঘ ছিপ্। বাম দিকে সেই ঝর্ণা ঝরে, ডাহিন দিকে বইছে নদী, দূরে হ’লে ও তোমরা আমার কাছেই আছ নিরবধি। আঁখি যে ঠাঁই দেখ্তে না পায়, মন ছোটে সেই...
দুখ-শর্ব্বরী মাঘে। দুখ-শর্ব্বরী মাঘে, বড় সুখী তরুলতা; শাখে আর নাহি জাগে শ্যামল শোভার কথা! উত্তর বায়ু পারে না পত্র ঝরাতে, বরষি’ করকা তীব্র স্বননে ত্বরাতে; নাহি পারে আর পিণ্ড-তুষার জ্বরাতে, বিকাশের মুখে তা’ সবায়। দুখ-শর...